প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
দিনাজপুরে দুই হাজার পরিবারের ঈদ উদযাপন
২০২৬ মার্চ ২০ ১৬:১৩:৩৫
শাহ্ আলম শাহী, দিনাজপুর : সৌদি আরবের সাথে মিল রেখে দিনাজপুরে প্রায় দুই হাজার পরিবার আগাম ঈদ উদযাপন করছে। ৫০টি স্থানে আদায় হয়েছে পবিত্র ঈদ-উল-ফিতরের আগাম নামাজ। আয়োজক কমিটি দাবি করেছে, জেলায় এবার ৫০টির অধিক স্থানে আগাম ঈদের জামাত অনুষ্টিত হয়েছে।
আজ শুক্রবার সকালে দিনাজপুর শহরের চারুবাবুর মোড়স্থ একটি কমিউনিটি সেন্টারে ঈদের আগাম প্রধান জামাত অনুষ্টিত হয়। নামাজের ইমামতি করেন কাহারোল উপজেলার রসুলপুর দারুল হুদা মাদ্রাসার শিক্ষক আবু তাহের।
আয়োজকরা জানিয়েছেন, এছাড়াও দিনাজপুর শহরের নিউটাউন, ফুলতলা, ইসলামবাগ, বোচাগঞ্জ উপজেলার ছাতইর, বিরলের ভাড়াডাঙ্গি, কাহারোল উপজেলার জয়নন্দ গ্রাম ও তের মাইল গোড়েয়া, বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের আয়রা বাজার জামে মসজিদ ও জোতবানি ইউনিয়নের খয়েরবাড়ী মির্জাপুর জামে মসজিদ, চিরিরবন্দর উপজেলার রাবারড্যাম এলাকা, বিরল উপজেলার বালাদার গ্রামসহ বিভিন্ন স্থানে এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
প্রতিটি জামাতে প্রায় দুই শতাধিক মানুষ অংশগ্রহন করে। সব মিলিয়ে জেলায় প্রায় দুই হাজার পরিবার সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ-উল-ফিতরের নামাজ আদায় করেছেন।
(এসএস/এসপি/মার্চ ২০, ২০২৬)
