ঢাকা, শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

কুড়িগ্রামের ৬ গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত

২০২৬ মার্চ ২০ ১৬:২৩:২২
কুড়িগ্রামের ৬ গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত

প্রহলাদ মন্ডল সৈকত, কুড়িগ্রাম : সৌদি আরবের সঙ্গে মিল রেখে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলাসহ ছয় গ্রামে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সকালে উপজেলার সদর ইউনিয়নের জেলেপাড়া আহলে হাদিস মসজিদ প্রাঙ্গণে এ পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে।

প্রতি বছরের ন্যায় প্রায় এ বছরও শতাধিক মুসুল্লি সৌদি আরবের সঙ্গে মিল রেখে উৎসবমুখর পরিবেশে ঈদের নামাজ আদায় করেন। ওই সব মুসুল্লিদের পরিবারে ঈদের আনন্দ উৎসব বিরাজ করছে। সেই সাথে পরিবারগুলোতে ঈদের দিনের বিশেষ বিশেষ খাবার তৈরি করাসহ আত্মীয় স্বজনদের আপ্যায়ণে ব্যস্ত সময় পাড় করছেন।

উপজেলার সদর ইউনিয়নের জেলেপাড়া আহলে হাদিস জামে মসজিদ প্রাঙ্গণে ঈদুল ফিতরের নামাজের ইমামতি করেন মাওলানা মোঃ আব্দুল মালেক।

উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় শতাধিক মুসল্লির অংশগ্রহণে ঈদুল ফিতর উদযাপন করছেন। শুক্রবার সকাল ৮ টা ৪৫ মিনিট ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদের নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করেছেন ইমাম।

জানা গেছে, সৌ‌দি আরবের সঙ্গে মিল রেখে আজ শুক্রবার (২০ মার্চ) কু‌ড়িগ্রামের ফুলবাড়ীসহ পাঁচ উপজেলার ছয় গ্রামে ঈদুল ফিতরের নামাজ অনু‌ষ্ঠিত হ‌বে।

ইতোমধ্যে গ্রা‌মগু‌লোর সহস্রা‌ধিক মুস‌ল্লি ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন কুড়িগ্রাম ‌জেলা পু‌লিশের বি‌শেষ শাখা (‌ডিএস‌বি)।

ডিএসডি সুত্রে জানা গেছে, শুক্রবার ফুলবাড়ী উপজেলার সদর ইউ‌নিয়নের মা‌ঝিটা‌রি গ্রা‌ম, ভূরুঙ্গামারী, চিলমারী, রৌমারী ও চর রা‌জিবপুর উপ‌জেলার সাত‌টি গ্রামে সৌ‌দি আর‌বের সঙ্গে মিল রে‌খে ঈদুল ফিত‌রের জামাত অনু‌ষ্ঠিত হয়েছে।

চন্দ্রখানা এলাকা আসা মুসুল্লি আমিনুল ইসলাম ও পুলের পাড় এলাকার মুসুল্লি মোহর আলী জানান, আমরা প্রতি বছরের ন্যায় এবছরও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঈদের নামাজ আদায় করেছি। সকালের বৃষ্টি হওয়ায় এবারে লোকজন কম হয়েছে। তবে আমরা এখানে প্রায় পাঁচ বছর ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করে আসছি।

ঈদের নামাজ শেষে ইমাম মাওলানা মোঃ আব্দুল মালেক জানান, সৌদি আরবের সঙ্গে মিল রেখে প্রতি বছরের ন্যায় এ বছরও অত্যান্ত উৎসব মূখর পরিবেশে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে।

তিনি আরও জানান গত পাঁচ /ছয় বছর থেকে সৌদি আরব সঙ্গে মিল রেখে জেলেপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে ঈদ উদযাপন করে আসছি। ইনশাল্লাহ সামনের বছরগুলোতে আরো ব্যাপক মুসল্লির সমাগম হবে বলে আমাদের বিশ্বাস।

ফুলবাড়ী থানার এস আই (ডিএসবি) শহিদুল ইসলাম জানান, সৌদি আরবের সঙ্গে মিল রেখে উপজেলার জেলেপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে শুক্রবার সকাল পনে ৯ টায় ঈদের নামাজ অনুষ্ঠিত হয় এবং সেখানে শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন অনুষ্ঠিত হয়েছে। কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

(পিএস/এসপি/মার্চ ২০, ২০২৬)