প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
বৃষ্টি উপেক্ষা করে গৌরীপুরে ঈদুল ফিতর উদযাপিত
২০২৬ মার্চ ২০ ১৬:৪৬:১৬
গৌরীপুর প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বাহাদুরপুর সুরেশ্বর দরবার শরীফে শুক্রবার (২০ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। প্রতিকূল আবহাওয়া ও বৃষ্টি উপেক্ষা করে সকাল ৯টা ৪৫মিনিটে দরবার শরীফ প্রাঙ্গণে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন দরবার শরীফের ইমাম ও খাদেম মো. সেকান্দর আলী সুরেশ্বরী।
নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি কামনা করে দোয়া করা হয় ও ভক্তবৃন্দদের মাঝে তবারক বিতরণ করা হয়।
জামাত শেষে মো. সেকান্দর আলী সুরেশ্বরী জানান, প্রতি বছরের ন্যায় এ বছরও বৃষ্টি উপেক্ষা করে আশেপাশের বিভিন্ন উপজেলা থেকে বিপুল সংখ্যক আশেকান ও ভক্তবৃন্দ ঈদের জামাতে শরিক হন এবং অত্যন্ত সুষ্ঠুভাবে ঈদুল ফিতর উদযাপিত হয়। উল্লেখ্য, ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বাহাদুরপুর গ্রামে অবস্থিত এই সুরেশ্বর দরবার শরীফের অনুসারীরা প্রতি বছরই সৌদি আরবের সাথে মিল রেখে বাংলাদেশের একদিন আগে রোজা পালন করেন এবং ঈদুল ফিতর ও ঈদুল আজহা উদযাপন করে থাকেন।
(এসআই/এসপি/মার্চ ২০, ২০২৬)
