প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
জেলা মডেল মসজিদে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত
২০২৬ মার্চ ২১ ২২:৪৬:০৯
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : দেশ ও জাতির কল্যাণ কামনা এবং সারা মুসলিম উমহাসহ আরব বিশ্বের জনগনের জন্য দোয়া চেয়ে গোপালগঞ্জে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকালে গোপালগঞ্জ জেলা মডেল মসজিদে অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় পৌর ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবার কথা থাকলেও বৃষ্টির কারনে তা মডেল মসজিদে অনুষ্ঠিত হয়। ঈদের প্রধান জামাতে ইমামতি করেন জেলা মডেল মসজিদের ইমাম মুফতি অলিউল্লাহ।
ঈদের জামাতে গোপালগঞ্জ-০২ আসনের সংসদ সদস্য ডা: কে এম বাবর, জেলা প্রশাসক মো: আরিফ-উজ-জামান, জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকউজ্জামান সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জেলার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও মুসল্লীরা অংশ নেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা এবং সারা মুসলিম উম্মাহ সহ আরব বিশ্বের জনগণের জন্য দোয়া চেয়ে মোনাজাত করা হয়। জামাত শেষে একে অপরের সাথে কোলাকুলি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেন শিশুসহ নানা বয়সের মানুষ।
অপরদিকে, মুকসুদপুরে গোপালগঞ্জ-০১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান মোল্যা ও টুঙ্গিপাড়ায় গোপালগঞ্জ-০৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী সাধারণ মানুষের সাথে ঈদের নামাজ আদায় করেন।
জেলার অন্যন্য উপজেলা, ইউনিয়নে মসজিদ গুলিতেও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঈদের নামাজ আদায় করেছেন মুসলিম সম্প্রদায়ের মানুষ।
(টিবি/এসপি/মার্চ ২১, ২০২৬)
