প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
‘জয় পরাজয় বড় নয়, প্রতিযোগিতায় অংশগ্রহণই গুরুত্বপূর্ণ’
২০২৬ মার্চ ২৩ ১৭:২৫:৫৭
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জ- ১ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, জয়-পরাজয় বড় কথা নয়, প্রতিযোগিতায় অংশগ্রহণ করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
গতকাল রবিবার বিকেলে মুকসুদপুরের গোবিন্দপুর মৌলভী আব্দুল হাই মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ মাঠে বাঙলা ক্লাব অ্যান্ড কালচার আয়োজিত ঈদ পুনর্মিলনী ও প্রীতি ফুটবল ম্যাচ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাঙলা ক্লাব অ্যান্ড কালচারের প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং এডেক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আলী আজমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক জনকণ্ঠের উপদেষ্টা ও বিশিষ্ট লেখক সাবরিনা বিনতে আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক মাহমুদ কবির, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, সাবেক সভাপতি মিজানুর রহমান লিপু, মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টু, পৌর বিএনপির সভাপতি আবুল বশার টুলটু বিশ্বাস, সাবেক আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন মিন্টু, গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল ইসলাম এবং যুবদলের কেন্দ্রীয় নেতা মাহামুদুল হাসান বাপ্পী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাঙলা ক্লাব অ্যান্ড কালচারের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল। প্রীতি ফুটবল ম্যাচে কাশিয়ানী ফুটবল একাদশ ১-০ গোলে মুকসুদপুর ফুটবল একাদশকে হারিয়ে শ্রেষ্ঠত্ব অর্জণ করে। পরে অতিথিরা চ্যাম্পিয়ান ও রানার আপ দলের সদস্যর হতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।
(টিবি/এসপি/মার্চ ২৩, ২০২৬)
