ঢাকা, সোমবার, ২৩ মার্চ ২০২৬, ৯ চৈত্র ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

বিয়ের আগের দিন সড়ক দুর্ঘটনায় বরের মৃত্যু

২০২৬ মার্চ ২৩ ১৮:১৩:০৮
বিয়ের আগের দিন সড়ক দুর্ঘটনায় বরের মৃত্যু

একরামুজ্জামান বিদ্যুৎ, বড়াইগ্রাম : আজ সোমবার ছিলো বিয়ে। তাই বিয়ের আগের দিন আপা ও দুলাভাইকে আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো বর। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে বনপাড়া-পাবনা মহাসড়কের নাটোরের বড়াইগ্রামের গড়মাটি এলাকায় নিজ ব্যবহৃত প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সাথে ধাক্কা খেয়ে একটি ট্রাকের নীচে ঢুকে যায়। এতে দুমড়ে-মুছড়ে যায় প্রাইভেটকারটি এবং ঘটনাস্থলেই মারা যায় জুলফিকার রহমান জিল্লু (২৮)। সে একজন প্রকৌশলী (বিএসসি ইঞ্জিনিয়ার) এবং পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া নওদাপাড়া গ্রামের আনছারুল ইসলামের ছেলে।

বনপাড়া হাইওয়ে পুলিশের ওসি মো. মনিরুজ্জামান জানান, প্রকৌশলী জুলফিকার রহমান জিল্লুর বিয়ে ছিলো সোমবার। সেই বিয়েতে আপা ও দুলাভাইকে নিয়ে আসার জন্য নিজেই প্রাইভেটকার চালিয়ে বড়াইগ্রামের বনপাড়ায় আপার বাড়ির উদ্দেশ্যে আসছিলেন। পথে এই দুর্ঘটনার শিকার হয়ে মুত্যুবরণ করেন তিনি।

(এবি/এসপি/মার্চ ২৩, ২০২৬)