ঢাকা, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

টুঙ্গিপাড়ায় প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত আ.লীগ নেতা গ্রেপ্তার

২০২৬ মার্চ ২৪ ১৯:১৪:০৭
টুঙ্গিপাড়ায় প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত আ.লীগ নেতা গ্রেপ্তার

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রতারণার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন পলাতক থাকা এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার দুপুরে টুঙ্গিপাড়া উপজেলার গিমাডাঙ্গা গ্রামের নতুন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এদিন বিকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃত গাজী আশিকুর রহমান (বশার) টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও গিমাডাঙ্গা এলাকার মৃত ফুলমিয়া গাজীর ছেলে।

এতথ্য নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী। তিনি বলেন, গাজী আশিকুর রহমান বশারের বিরুদ্ধে দায়ের করা একটি প্রতারণা মামলায় দুই বছরের কারাদণ্ড প্রদান করেন আদালত। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে তার অবস্থান শনাক্ত করে বশার গাজীকে গ্রেপ্তার করে পুলিশ। আইনানুগ প্রক্রিয়া শেষে এদিন বিকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি আইয়ুব আলী।

(টিবি/এসপি/মার্চ ২৪, ২০২৬)