প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
জমি নিয়ে বিরোধের জের
বড় ভাইয়ের গুলিতে ছোট ভাই খুন
২০২৬ মার্চ ২৫ ১৭:৩০:৫৫
রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুরে জমি নিয়ে বিরোধের জেরে বড়ভাই ডা. গোলাম কবির (৭২) এর ছোড়া গুলিতে ছোটভাই হুমায়ূন কবির (৫২) নিহত হয়েছেন।আজ বুধবার সকালের দিকে বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের চতুর গ্রামে নিজ সহোদরকে হত্যার এ ঘটনা ঘটে।
ভ্রাতৃঘাতক ডা. গোলাম কবির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী হিসেবে বির্বাচন করেছিলেন।
সরেজমিনে গিয়ে স্থানীয় জনসাধারণ ও পুলিশ সাথে কথা বলে জানা যায়, ডা. গোলাম কবির সঙ্গে তার ছোটভাই হুমায়ূন কবিরের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। আজ (বুধবার) সকালে এ বিষয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এসময় তার ছোটভাই হুমায়ুন কবির বড়ভাই ডা. গোলাম কিবরিয়াকে মধ্যে মারধরের চেষ্টা করলে ডা. কিবরিয়া গুলি চালান, এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন হুমায়ূন। এসময় স্থানীয় উত্তেজিত জনতা ডা. গোলাম কিবরিয়ার ব্যবহৃত গাড়িটি ভেঙ্গে ফেলে এবং তাকে ধরে হালকা উত্তম-মধ্যম দিয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে ঘাতক বড়ভাইকে উদ্ধার করে আটক করে থানা হেফাজতে নিয়েছে।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেইন উত্তরাধিকার ৭১ নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, 'নিহত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ডা. গোলাম কিবরিয়াকে আটক করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে'। ডা. গোলাম কিবরিয়ার নামে বোয়ালমারী থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানান ওসি আনোয়ার।
বড়ভাই ডা. গোলাম কিবরিয়া ও নিহত ছোটভাই হুমায়ূন স্থানীয় ইসহাক মাস্টারের সন্তান বলে জানা গেছে।
(আরআর/এসপি/মার্চ ২৫, ২০২৬)
