ঢাকা, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

গোপালগঞ্জে জাতীয় গণহত্যা দিবস পালিত  

২০২৬ মার্চ ২৫ ১৭:৪৬:৪১
গোপালগঞ্জে জাতীয় গণহত্যা দিবস পালিত  

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের জয়বাংলা পুকুরপাড়ের বধ্যভূমির শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

আজ বুধবার সকালে জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান পুষ্পার্ঘ অর্পন করে শ্রদ্ধা জানান। এরপর পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ , জেলা পরিষদ প্রশাসক শরীফ রফিকউজ্জামান, মুক্তিযোদ্ধা জেলা কমান্ড, জেলা বিএনপি, উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে ৭১-এর ২৫ মার্চ গণহত্যায় শাহাদাৎবরণকারী বীর শহীদের রুহের মাগফেরাত কামনায় ১ মিনিট নীরবতা পালন, রাষ্ট্রীয় সালাম, দোয়া ও মোনাজাত করা হয়।

এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান পুষ্পার্ঘ অর্পন করে শ্রদ্ধা জানান। এরপর পুলিশ সুপার মোঃ হাবিবুল্লাহ , জেলা পরিষদ প্রশাসক শরীফ রফিকউজ্জামান সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

(টিবি/এসপি/মার্চ ২৫, ২০২৬)