ঢাকা, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২
প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
দিনাজপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
২০২৬ মার্চ ২৬ ১৭:৫৪:৪৯
শাহ্ আলম শাহী, দিনাজপুর : শ্রদ্ধা ও মর্যাদার সাথে বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে দিনাজপুরে উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়।
দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার দিনাজপুর জেলা প্রশাসক চত্বরে মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধে দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, জেলা প্রশাসক মো.রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক এডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, পুলিশ সুপার জেদান আল মুসাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবি সংগঠন শদীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়াও দিনব্যাপী আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ আয়োজন করা হয় নানা কর্মসূচির।
(এস/এসপি/মার্চ ২৬, ২০২৬)
