ঢাকা, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

কাপাসিয়ায় এমপির উদ্যোগে ২০ পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ

২০২৬ মার্চ ২৭ ১৯:০০:৪৫
কাপাসিয়ায় এমপির উদ্যোগে ২০ পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ

সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : মহান স্বাধীনতা দিবস উপলক্ষে গাজীপুর- ৪ কাপাসিয়া আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য মু. সালাহউদ্দিন আইউবীর উদ্যোগে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর ব্যবস্থাপনায় কাপাসিয়া উপজেলার ২০টি অস্বচ্ছল, অসহায় ও প্রান্তিক পরিবারের মাঝে সেলাই মেশিন উপহার হিসেবে প্রদান করা হয়েছে।

সেলাই মেশিনের সাথে প্রত্যেককে কাজের সুবিধার্থে সূই, সূতা, মেশিনের ঢাকনা, পরিষ্কার করার জন্য তেল সহ বিভিন্ন প্রয়োজনীয় উপকরণ ও প্রদান করা হয়। জার্মান ভিত্তিক একটি সেবামূলক সংস্থার সহযোগিতায় কাপড় সহ নগদ অর্থ বিতরণ করা হয়।

আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসেবে সেলাই মেশিন বিতরণ করেন সেবামূলক কাজের প্রধান উদ্যোক্তা মু. সালাউদ্দিন আইউবী এমপি। তিনি সেলাই মেশিন বিতরণের আগে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের একটি কবিতা আবৃতি করেন।

আজ শুক্রবার দুপুরে বারিষাব ইউনিয়নের লোহাদী গ্রামে আয়োজিত সেলাই মেশিন ও উপকরণ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে সূরা সদস্য ও গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা শেফাউল হক, কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ফরহাদ হোসেন মোল্লা, টোক ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা জিয়াউর রহমান, সেক্রেটারি রিয়াজ উদ্দিন, অর্থ সম্পাদক আক্তার হোসেন, বারিষাব ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা সিদ্দিকুর রহমান, সেক্রেটারি আবু তাহের সহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।

(এসকেডি/এসপি/মার্চ ২৭, ২০২৬)