প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
দুর্ঘটনায় হতাহতের আশঙ্কা
পদ্মা সেতুর রেল লাইনের নাটবল্টু খুলে নিয়ে গেছে চোর
২০২৬ মার্চ ২৮ ১৭:৫৯:০৩মো. মাসুদ খান, মুন্সীগঞ্জ : পদ্মা সেতুর উপর রেল লাইনের (র্যাম) নাটবল্টু ও স্লাব চুরির খবর পাওা গেছে। এতে ট্রেন চলছে ঝুকি নিয়ে। যে কোন সময় এখানে ট্রেন দুর্ঘটনায় অসংখ্য মানুষের হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
খোঁজ নিয়ে জানা যায়, পদ্মা সেতুর রেল ব্রীজের ৩৭ নং পিলারের কাছে উপরে উফার একটি সিড়ি রয়েছে। একটু উপরে উঠলে এটি লোহার গেট ও গ্রীল দিয়ে আটকানো রয়েছে। তাই উপরে যাওয়ার আর সুযোগ নেই। কিন্তু এক শ্রেনীর আসাধু লোক বা চোর ওই বড় বড় লোহার গ্রীলের ফাক দিয়ে ভিতরে বাচ্চা প্রবেশ করে দিচ্ছে। ওই বাচ্চা প্রবেশ করে ভিতর থেকে মূল লোহার গেট খুলে দিলে সেখানে চোর চক্র বা অসাধু ব্যক্তিরা গেট দিয়ে প্রবেশ করে সরাসরি চলে যাচ্ছে ব্রীজের উপর রেল লাইনে। ইতিমধ্যেই তারা রেল লাইনের বেশ কিছু নাটবল্টু খুলে নিয়েছে। ড্রেনের উপর তৈরী বেশ কিছু লোহার গ্রীল স্লাবও খুলে নিয়েছে তার। তবে পদ্মা সেতুর উপর দিয়ে চলাচলরত ট্রেনগুলো রয়েছে ঝুকির মধ্যে। যে কোন সময় এখানে রেল লাইন উঠে গিয়ে বড় ধরণের ধুর্ঘটনা ঘটতে পারে। কর্তৃপক্ষ এখনই বিষয়টি নজরে না নিলে এরকম দুর্ঘটনা ঘটলে অসংখ্য যাত্রীর হতাহতের আশঙ্কা করা হচ্ছে।
পদ্মা সেতুর রেল লাইনের নিরাপত্তার কিম্যান ফারুক হোসেন জানান, আমাদের দায়িত্ব হচ্ছে কোন প্রকার চুরি যাতে না হতে পারে তা পাহারা দেওয়া ঈদের আগে চুরির অভিযোগে আমার দুই ব্যক্তিকে ধরে রেল পুলিশে হস্তান্তর করেছি। তবে ২৭ নম্বর বক্সপিরারের ভিতরে যাওয়া আমাদের কোন সুযোগ নেই। এটি তালাবন্ধ থাকে। আমাদের কাছে চাবি তাকে না। তাই এ বিষয়ে আমরা বলতে পারবোন।
বাংলাদেশ রেলওয়ের ওয়েব সাইটে দেয়া অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) ও অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো)- ঢাকা এর মোবাইল নাম্বারে ফোন দিলে কেউ রিসিভ না করায় রেলওয়ের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
(এমকে/এসপি/মার্চ ২৮, ২০২৬)
