প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা র্যালী ও মশক নিধন কার্যক্রম
২০২৬ মার্চ ২৮ ১৮:৩৩:২০
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জ জেলায় ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা র্যালী এবং মশক নিধন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার শহরের বড়বাজার এলাকায় জেলা প্রশাসনের আয়োজনে একটি সচেতনতা র্যালী বের করা হয়। একই সঙ্গে শহরের লঞ্চঘাট সংলগ্ন শহর মধুমতি নদীতে গোপালগঞ্জ পৌরসভার বাস্তবায়নে মশক নিধন কার্যক্রম পরিচালিত হয়।
প্রতি শনিবার জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ দিনের র্যালী ও মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) এস এম তারেক সুলতান সহ জেলা প্রশাসন ও পৌরসভার সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরী। সকলের সম্মিলিত সচেতনতা ও অংশগ্রহণ থাকলে এ রোগের প্রাদুর্ভাব অনেকাংশে কমিয়ে আনা সম্ভব। তিনি আরও জানান, মশক নিধন ও সচেতনতা কার্যক্রম গোপালগঞ্জ জেলার বিভিন্ন স্থানে নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।
(টিবি/এসপি/মার্চ ২৮, ২০২৬)
