প্রচ্ছদ » মিডিয়া » বিস্তারিত
বিক্রমপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও বিক্রমপুর কন্ঠ পত্রিকার সম্পাদক আর নেই
২০২৬ মার্চ ২৮ ১৮:৪২:০০
মো. মাসুদ খান, মুন্সীগঞ্জ : বিক্রমপুর প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা, সাবেক সভাপতি ও ‘বিক্রমপুর কন্ঠ’ পত্রিকার সম্পাদক সামসুদ্দিন পাঠান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ শনিবার ভোর আনুমানিক ৫টার দিকে মুন্সীগঞ্জে লৌহজয়ের কুমারভোগের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়েস হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কণ্যা সন্তানসহ বহু আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বাদ যোহর কুমারভোগ চন্দ্রেরবাড়ি খেলার মাঠে নামাজে জানাজা শেষে সাতঘড়িয়া কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে।
মরহুম সামসুদ্দিন পাঠান, অলক কুমার মিত্র, মহিউদ্দিন খান মোহন, প্রয়াত শাহজাহান বাচ্চু ও বর্তমানে আমেরিকান প্রবাসী মানসুর আহমেদ খান মিলে বিক্রমপুর প্রেসক্লাব প্রতিষ্ঠার উদ্যোগ নেন। তাঁর মৃত্যুতে শোক জানিয়েছেন, বিক্রমপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও অনলাইন পোর্টাল গ্রামনগর বার্তার সম্পাদক অলক কুমার মিত্র, সভ্যতার আলো পত্রিকার সম্পাদক মীর নাসির উদ্দিন উজ্জ্বল, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান টিটু, সাধারণ সম্পাদক গুলজার হোসেন, বিক্রমপুর প্রেসক্লাবের সভাপতি মো. মাসুদ খান প্রমূখ।
এব বিবৃতিতে বিক্রমপুর প্রেসক্লাবের সভাপতি মো. মাসুদ খান বলেন, সামসুদ্দিন পাঠানের মৃত্যুতে আমরা বিক্রমপুর প্রেসক্লাব একজন অভিভাবক হারালাম। তাঁর শূন্যতা আমরা পূরন করতে পারবোনা। কিন্তু তাঁর রেখে যাওয়া এ প্রতিষ্ঠানকে আমরা আরও এগিয়ে নিয়ে যাবো। তাঁর শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদন প্রকার করছি।
(এমকে/এসপি/মার্চ ২৮, ২০২৬)
