প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
মাদক নির্মূলে কোটালীপাড়ায় মানববন্ধন
২০২৬ মার্চ ২৮ ১৮:৫৭:০৬
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা থেকে মাদক নিমূলে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার কোটালীপাড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নদীর পশ্চিমপাড়ের সাধারণ মানুষ এ মানববন্ধন কর্মসূচীর আয়োজন করেন।
সকাল ১০ থেকে ১১টা পর্যন্ত ঘন্টাব্যাপী এ কর্মসূচী অনুষ্ঠিত হয়। এ সময় পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুল ইসলাম, সমাজসেবক জলিল গাজী,মোশারফ মোল্লা, খলিল গাজী,জসিম বেপারী, এমদাদ আলী প্রমূখ বক্তব্য রাখেন।
আরিফুল ইসলাম বলেন, বর্তমানে কোটালীপাড়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে মাদক সেবনকারির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। যার ফলে যুব সমাজ ধ্বংস হচ্ছে। তাই আমরা এলাকাবাসী এ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড থেকে মানববন্ধন কর্মসূচীর মাধ্যমে মাদক প্রতিরোধে কাজ শুরু করলাম। পর্যায় ক্রমে আমাদের এ কর্মসূচী পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে দেওয়া হবে।
(টিবি/এসপি/মার্চ ২৮, ২০২৬)
