প্রচ্ছদ » অর্থ ও বাণিজ্য » বিস্তারিত
১০ দিন পর ভোমরা বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
২০২৬ মার্চ ২৮ ১৯:১৯:৫৩
রঘুনাথ খাঁ সাতক্ষীরা : টানা ১০ দিন বন্ধ থাকার পর শনিবার থেকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি-রপ্তানি পূনরায় শুরু হয়েছে। দীর্ঘ ছুটির পর স্থলবন্দরে ফিরে এসেছে কর্মচাঞ্চল্য।
ভোমরা সিএন্ডএফ এজেন্টস এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুসা জানান, ঈদুল ফিতরের ১০দিন ছুটির পর শনিবার থেকে আবার আমদানি-রপ্তানি শুরু হয়েছে। শুরু হয়েছে পণ্যবাহী ট্রাক চলাচল।
ভোমরা কাস্টমস কমিশনার মুশফিকুর রহমান জানান,‘‘ ১০ দিন পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও কাস্টমস হাউজ পুরোপুরি বন্ধ হয়নি। দাপ্তরিক কাজ চলেছে।
প্রসঙ্গত, ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশন ও ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার কার্গো এ্যাসোসিয়েশনের যৌথ সিদ্ধান্তক্রমে ১৮ থেকে ২৭ মার্চ ভোমরা কাস্টমস হাউজে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। তবে স্বাভাবিক ছিল পাসপোর্টধারী যাত্রী পারাপার।
(আরকে/এসপি/মার্চ ২৮, ২০২৬)
