ঢাকা, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

দিনাজপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ 

২০২৬ মার্চ ২৯ ১৭:৩১:৩৫
দিনাজপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ 

শাহ্‌ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরের বিরামপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে কমপক্ষে আরও ৬ জন।

আজ রবিবার ভোরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর উপজেলার চন্ডিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বালুবাহী একটি ট্রাক দাঁড়িয়েছিল সড়কে। পঞ্চগড় থেকে ঢাকাগামী স্লিপার'হেরিটেজ ট্যুর অ্যান্ড ট্রাভেলস’ নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দিলে এ মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই বাসের হেলপার ও এক যাত্রী নিহত হন। দুর্ঘটনায় বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

নিহত দুইজন হলেন- মুন্সিগঞ্জের শ্রীনগরের মোশারফ হোসেন বাবু ( ৪০) ও দিনাজপুরের কাহারোল উপজেলার রাজিউল ইসলাম (৩৫)। আহত ৬ জনকে উদ্ধার করে বিরামপুর ও ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলেও পরে তা স্বাভাবিক হয়। বিষয়টি নিশ্চিত করেছেনে বিরামপুর থানার উপ পরিদর্শক আমির হুসাইন। তিনি জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।

(এসএস/এসপি/মার্চ ২৯, ২০২৬)