প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘের মালিকের মৃত্যু
২০২৬ মার্চ ২৯ ১৯:৩৫:০০
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শেখ অলিউল ইসলাম (৩৫) নামের এক ঘের মালিকের মৃত্যু হয়েছে। আজ রবিবার দুপুরে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার গণপতি বিলে নিজ মাছের ঘেরে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। তিনি গণপতি গ্রামের শেখ আমিনুর রহমানের ছেলে।
পরিবারের সদস্যদের বরাতে কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জুয়েল হোসেন জানান, দুপুরে ডা. মুজিব-রুবি হাইস্কুলের সামনে অবস্থিত নিজের মাছের ঘেরে বৈদ্যুতিক মোটরের সাহায্যে পানি দিচ্ছিলেন অলিউল। এসময় মোটরের বৈদ্যুতিক তারের একটি খোলা জায়গায় তাঁর হাত লাগলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। পরে স্থানীয়রা তাকে ঘেরের পানিতে মৃত অবস্থায় ভাসতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন। স্বজনরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করেন। কারো কোন আপত্তি না থাকায় ময়না তদন্ত ছাড়াই অলিউলের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।
(আরকে/এসপি/মার্চ ২৯, ২০২৬)
