ঢাকা, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

দিনাজপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কায় নিহত ১

২০২৬ মার্চ ৩০ ১৪:৩৫:২২
দিনাজপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কায় নিহত ১

শাহ্ আলম শাহী, দিনাজপুর :দিনাজপুরের ঘোড়াঘাটে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বিকল ট্রাকের পেছনে দ্রুতগতির আরেকটি ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয়েছে চালকের সহকারী আপন চন্দ্র দাস (২৬)। এ ঘটনায় আহত হয়েছে ট্রাকচালক বিকাশ চন্দ্র দাস (৩০)।

রবিবার (২৯ মার্চ) রাত আড়াইটার দিকে ঘোড়াঘাট পৌরশহরের ফিলিং স্টেশনের সামনের মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত আপন চন্দ্র দাস নীলফামারী জেলার ডিমলা উপজেলার কেয়াপাড়া গ্রামের বাসিন্দা । নিহত আপনের দুলাভাই গুরুতর আহত ট্রাকচালক বিকাশ চন্দ্র দাস।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, বালুবোঝাই একটি ট্রাক পাবনার উদ্দেশ্যে যাওয়ার সময় মহাসড়কে কারিগরি ত্রুটির কারণে বিকল হয়ে পড়ে। ট্রাকটি মেরামতের কাজ চলাকালীন বগুড়ার দিকে আসা গ্যাস সিলিন্ডারবাহী একটি দ্রুতগতির ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বিকল ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়।

ধাক্কার তীব্রতায় চলন্ত ট্রাকটির সামনের অংশটি পুরোপুরি দুমড়ে-মুচড়ে যায় এবং চালকের সহকারী ক্যাবিনের ভেতরে আটকা পড়েন। ধাক্কা দেওয়া ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং সহকারী ক্যাবিনের ভেতরে আটকা পড়েন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দুমড়ে-মুচড়ে যাওয়া ক্যাবিনের ভেতর থেকে সহকারীর মরদেহ উদ্ধার করেন। একই সময়ে আহত চালককে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি হেফাজতে নেওয়া হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

(এসএএস/এএস/মার্চ ৩০, ২০২৬)