ঢাকা, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

পাংশায় তেলের অবৈধ মজুত, দুই ব্যবসায়ীকে জরিমানা

২০২৬ মার্চ ৩০ ১৭:৫১:২৩
পাংশায় তেলের অবৈধ মজুত, দুই ব্যবসায়ীকে জরিমানা

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ী পাংশায় জ্বালানি তেলের অবৈধ মজুত ও খোলা বাজারে বিক্রির অভিযোগে দুটি ব্যবসায়ী কে ৬ হাজার টাকা জরিমানা ও মজুতকৃত ৩২ লিটার পেট্রোল ও অকটেন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার দুপুরে পাংশা ফিলিং স্টেশনের সামনে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সাদ আহম্মেদ।

অভিযুক্তরা হলেন - পাংশা পৌরসভার কুড়াপাড়া এলাকার মো: সাইদ শেখ এর ছেলে মো: শরিফুল শেখ ও একই এলাকার মো: সুরুজ আলীর ছেলে মো: মোনোয়ার হোসেন। এদের মধ্যে শরিফুল ইসলামের কাছ থেকে ২৫ লিটার পেট্রোল জব্দ করা হয়।এছাড়া মোনোয়ার হোসেনের কাছ থেকে ৭ লিটার অকটেন জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জ্বালানি তেলের কৃত্রিম সংকট নিরসন ও মূল্য নিয়ন্ত্রণে রাখতে অভিযান পরিচালনা করা হয়। এতে অবৈধভাবে জ্বালানি তেল মজুতের দায়ে মো: শরিফুল ইসলাম নামে এক দোকানির কে ৫ হাজার জরিমানা করা হয় এবং মো: মোনোয়ার হোসেন নামে আর এক দোকানি কে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) সাদ আহম্মেদ বলেন, অবৈধ কার্যক্রমের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতে পেট্রোলিয়াম আইন, ২০১৬-এর ধারা ৪(খ) লঙ্ঘনের দায়ে ধারা ২০(১)(ক) অনুযায়ী তাদের এই অর্থদণ্ড দেওয়া হয়েছে।

(একে/এসপি/মার্চ ৩০, ২০২৬)