ঢাকা, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

পার্বত্য ভূমি ব্যবস্থাপনায় গতি ফেরাতে কাপ্তাইয়ে অতিরিক্ত বিভাগীয় কমিশনারের বিশেষ পরিদর্শন

২০২৬ মার্চ ৩১ ১৪:৩৬:২৮
পার্বত্য ভূমি ব্যবস্থাপনায় গতি ফেরাতে কাপ্তাইয়ে অতিরিক্ত বিভাগীয় কমিশনারের বিশেষ পরিদর্শন

রিপন মারমা, কাপ্তাই : রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা ভূমি অফিস ও ১০০ নং ওয়াগ্গা মৌজার হেডম্যান কার্যালয় পরিদর্শন করেছেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) শারমিন জাহান। সোমবার (৩০ মার্চ) সকাল সাড়ে ১০টায় তিনি এই বিশেষ পরিদর্শন সম্পন্ন করেন।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার প্রথমে কাপ্তাই উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন। দাপ্তরিক কার্যক্রম পর্যবেক্ষণের পর তিনি ১০০ নং ওয়াগ্গা মৌজার হেডম্যান কার্যালয়ে যান। সেখানে তিনি স্থানীয় ভূমি ব্যবস্থাপনা, নামজারি (মিউটেশন) প্রক্রিয়ার জটিলতা, ভূমি উন্নয়ন কর আদায়ে বিদ্যমান সমস্যা এবং জমি ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে স্থানীয়রা কী ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছেন—তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

পরিদর্শনকালে শারমিন জাহান হেডম্যান ও কারবারিদের সাথে সরাসরি মতবিনিময় করেন। তিনি মন্তব্য করেন যে, পার্বত্য অঞ্চলের ভূমি ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখতে হেডম্যান কার্যালয়গুলোর অবকাঠামোগত উন্নয়ন প্রয়োজন।

হেডম্যান ও কারবারিদের দাপ্তরিক দক্ষতা বৃদ্ধিতে জোরালো পদক্ষেপ গ্রহণ করা জরুরি।

"পার্বত্য অঞ্চলের ভূমি সেবা আরও গতিশীল করতে হেডম্যান-কারবারিদের সক্ষমতা বৃদ্ধি এবং অবকাঠামোগত উন্নয়নের কোনো বিকল্প নেই।"

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন,
উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম চৌধুরী, ১১৯ নং ভাইয্যাতলী মৌজার হেডম্যান থোয়াই অং মারমা, ১০০ নংওয়াগ্গা মৌজার হেডম্যান অরুন তালুকদার, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা বিমল জ্যোতি চাকমা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান, উপজেলা প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা বরুণ চাকমা, স্থানীয় কারবারি অজিত কারবারিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

(আরএম/এএস/মার্চ ৩১, ২০২৬)