প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
শিশুকে ধর্ষণ করতে গিয়ে গণপিটুনির শিকার এক ব্যক্তি
২০২৬ মার্চ ৩১ ১৯:০০:১৬মো. মাসুদ খান, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের লৌহজংয়ে এক শিশুকে ধর্ষণ করতে গিয়ে গণ পিটুনির শিকার হয়েছে অর্ধ শত বছর বয়সী এক ব্যক্তি। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, আজ মঙ্গলবার সকালে উপজেলার বৌলতলী ইউনিয়নের দক্ষিণ চারিগাঁও এলাকায় ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টা চালায় আনোয়ার হোসেন দপ্তরী (৫৫) নামের এক ব্যক্তি। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে হাতেনাতে আটক করে।পরে উত্তেজিত জনতা অভিযুক্ত আনোয়ার হোসেনকে গণপিটুনি দিয়ে সে মারাত্মভাবে আহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
লৌহজং থানার ওসি মনিরুল ইসলাম জানান, স্থানীয়দের নিকট থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত আনোয়ার হোসেনকে উদ্ধার করে লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
(এমকে/এসপি/মার্চ ৩১, ২০২৬)
