প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
পদ্মা সেতু এলাকায় ৪ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
২০২৬ মার্চ ৩১ ১৯:২৩:১৫মো. মাসুদ খান, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা সেতু এলাকায় ডিবি পুলিশের অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মো. সুমন আকন (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। সে মাদারীপুরের শিবচর উপজেলার হোগলার মাঠ গ্রামের আব্দুর রহমানের পুত্র।
জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলমের নির্দেশনায় গোয়েন্দা পুলিশ ডিবি’র এসআই আবুল কালাম আজাদ সঙ্গীয় ফোস নিয়ে পদ্মা সেতু উত্তর থানা এলাকায় মাদক বিরোধী এক অভিযান চালায়। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকের ওই অভিযানে খানবাড়ি বাস স্ট্যান্ডের পূর্ব পাশে পদ্মা সেতু টোলপ্লাজার কাছে ঢাকা হতে মাওয়াগামী পাকা রাস্তার উপর অভিযান পরিচালনার সময় সুমন আকন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার নিকট থেকে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া অব্যাহত আছে।
(এমকে/এসপি/মার্চ ৩১, ২০২৬)
