প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
পাংশায় জোরপূর্বক মাইক্রোবাসে নিয়ে ধর্ষণ, গ্রেফতার এক
২০২৬ এপ্রিল ০১ ১৪:৩০:৫৪
একে আজাদ, রাজবাড়ী :রাজবাড়ীর পাংশায় জোরপূর্বক এক নারীকে মাইক্রোবাসে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে।এ ঘটনায় রাশেদুজ্জামান ওরফে রাশেদ (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১ এপ্রিল) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মইনুল ইসলাম।
এর আগে সকালে ভুক্তভোগী নারী বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে পাংশা মডেল থানায় মামলা দায়ের করেন।
আসামীরা হলেন- পাংশা পৌর সভার কুলটিয়া এলাকার হাবিবুর রহমান রাজার ছেলে হাসিবুর রহমান অন্তর (৩২), উপজেলার কলিমহর ইউনিয়নের মোঃ আব্দুল মজিদের ছেলে রাশেদুজ্জামান ওরফে রাশেদ (৪০) ও পাংশা পৌর শহরের পারনারায়নপুর এলাকার মো: মোঃ তায়জাল মুন্সীর ছেলে মোঃ বরকত মুন্সী (৩৪)।
মামলা সূত্রে জানা যায়, গত সোমবার (৩০ মার্চ) বিকেল সাড়ে ৪ টার দিকে ভুক্তভোগী নারী পাংশা মৈশালা বাস স্ট্যান্ডে অবস্থান করছিলেন। এসময় আসামীরা একটি হায়েচ মাইক্রোর মধ্যে ও নারীকে জোরপূর্বক তুলে নিয়ে ঘোরাঘুরি করতে থাকে এবং পালাক্রমে ধর্ষণ করে।পরে রাত ৭ টার দিকে ভুক্তভোগী নারীকে কুষ্টিয়া সদর থানা এলাকায় একটি ফাঁকা জায়গায় নামিয়ে চলে যায়।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শেখ মইনুল ইসলাম বলেন, এ ঘটনায় ভুক্তভোগী ''নারী ও শিশু নির্যাতন দমন আইনে তিন জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে রাশেদুজ্জামান ওরফে রাশেদকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। বাকি আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
(একে/এএস/এপ্রিল ০১, ২০২৬)
