ঢাকা, বুধবার, ১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

জামালপুরে ১০ দিনব্যাপী বিসিক উদ্যােক্তা মেলা শুরু

২০২৬ এপ্রিল ০১ ১৯:৫৩:৪৭
জামালপুরে ১০ দিনব্যাপী বিসিক উদ্যােক্তা মেলা শুরু

রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) উদ্যােগে ১০ দিনব্যাপী বিসিক উদ্যােক্তা মেলা শুরু হয়েছে। আজ বুধবার বিকেলে শহরের বিসিক কার্যালয় প্রাঙ্গণে এ মেলার উদ্বোধন করা হয়।

বিসিক জামালপুরের সহকারী মহাব্যবস্থাপক সম্রাট আকবরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ।

জেলা যুবদলের সদস্য মো. সফিকুল হাসান তুষারের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির সহ-সভাপতি শহিদুল হক খান দুলাল, জ্যেষ্ঠ যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সরকারি আশেক মাহমুদ কলেজের ভাইস প্রিন্সিপাল আব্দুল হাকিম, জামালপুর বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি রফিক আহাম্মেদ, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থা (নাসিব)'র সহ-সভাপতি ছাইদা বেগম শ্যামা প্রমুখ।

বক্তারা জানান, জামালপুরে বিসিকের উদ্যোগে এই প্রথম উদ্যোক্তা মেলা অনুষ্ঠিত হচ্ছে। এখানে উদ্যোক্তারা পণ্য প্রদর্শন ও বিক্রির পাশাপাশি তাদের কর্মনৈপুণ্য উপস্থাপন করবেন। এ মেলায় থাকছে জামালপুরের জিআই পণ্য নকশিকাঁথাসহ ক্ষুদ্র ও কুটির শিল্পের বিভিন্ন পণ্যসামগ্রীর সমাহার। জামালপুরের তরুণযুবকদের বেকারত্ব দূরীকরণ ও নানামুখী উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যেই এ মেলার আয়োজন।

মেলায় হরেকরকম পণ্যের মোট ৮০টি স্টল স্থান পেয়েছে। সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে বলে জানিয়েছে মেলা কর্তৃপক্ষ।

(আরআর/এসপি/এপ্রিল ০১, ২০২৬)