প্রচ্ছদ » জাতীয় » বিস্তারিত
যাত্রা শুরু করলো এসবি এক্সপ্রেস কুরিয়ার সার্ভিস
২০২৬ এপ্রিল ০৩ ১৮:৪৩:৫৯
স্টাফ রিপোর্টার : নতুন দিগন্তের সম্ভাবনা নিয়ে যাত্রা শুরু করলো এসবি এক্সপ্রেস কুরিয়ার সার্ভিস। দ্রুত, নিরাপদ ও নির্ভরযোগ্য ডেলিভারির প্রতিশ্রুতির মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু করেছে প্রতিষ্ঠানটি।
আজ শুক্রবার বেলুন ও পায়রা উড়িয়ে কেরানীগঞ্জে সেন্ট্রাল ওয়ারহাউজের উদ্বোধন করা হয়। এসময় দেশের ৬৪ জেলার এসবি এক্সপ্রেসের সকল ডিলার ও সম্মানিত ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠানটির কর্ণধার মোজাহিদুল ইসলাম বলেন, আধুনিক প্রযুক্তি ও দক্ষ জনবলকে কাজে লাগিয়ে গ্রাহকদের হাতে স্বল্প সময়ে পার্সেল পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য। দেশের যেকোনো প্রান্তে সহজ ও সাশ্রয়ী সেবার মাধ্যমে ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের ভরসার জায়গা হতে চায় এসবি এক্সপ্রেস। সময়ের মূল্য বুঝে প্রতিটি ডেলিভারিতে থাকবে সর্বোচ্চ যত্ন ও স্বচ্ছতা। নতুন এই উদ্যোগ কুরিয়ার খাতে প্রতিযোগিতা বাড়িয়ে সেবার মান ও বেকারত্ব দূর করার প্রত্যাশা তাদের।
(এস/এসপি/এপ্রিল ০৩, ২০২৬)
