ঢাকা, শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২
প্রচ্ছদ » দেশের বাইরে » বিস্তারিত
ইরান যুদ্ধে ১৩ মার্কিন সেনা নিহত, আহত ৩৬৫
২০২৬ এপ্রিল ০৪ ১৪:২১:৪৬
আন্তর্জাতিক ডেস্ক : ইরানের সঙ্গে যুদ্ধে এখন পর্যন্ত অন্তত ১৩ জন মার্কিন সৈন্য নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩৬৫ জন।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের তথ্য অনুযায়ী, শুক্রবার (০৩ এপ্রিল) পর্যন্ত ইরানের সঙ্গে যুদ্ধে অন্তত ১৩ জন সৈন্য নিহত এবং আরও ৩৬৫ জন আহত হয়েছেন।
শুক্রবার ভূপাতিত দুটি যুদ্ধবিমানের সৈন্যরা এই সংখ্যার অন্তর্ভুক্ত কি না, তা স্পষ্ট নয়।
পেন্টাগন জানিয়েছে, আহতদের মধ্যে ২৪৭ জন মার্কিন সেনাবাহিনী, ৬৩ জন নৌবাহিনী, ১৯ জন মেরিন এবং ৩৬ জন বিমান বাহিনীর সদস্য রয়েছেন।
তথ্যসূত্র : আল-জাজিরা
(ওএস/এএস/এপ্রিল ০৪, ২০২৬)
