প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
সুন্দরবনের অভয়ারণ্যে মধু সংগ্রহের দায়ে ৭ মৌয়াল আটক
২০২৬ এপ্রিল ০৪ ১৯:২৯:০১
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সুন্দরবনের সংরক্ষিত অভয়ারণ্য এলাকায় অবৈধভাবে মধু সংগ্রহের অভিযোগে ৭ জন মৌয়ালকে আটক করেছে বন বিভাগ। গত শুক্রবার বিকাল সাড়ে ৪টার সময় স্মার্ট টিম ও নোটাবেকী অভয়ারণ্য কেন্দ্র যৌথভাবে নোটাবেকী অভয়ারণ্য এলাকার রায়মঙ্গল নদীর বাওনে এলাকা থেকে তাদের আটক করা হয়। আজ শনিবার দুপুরে সাতক্ষীরা বন আদালতে পাঠানো হয়।
বন বিভাগের সূত্র জানায়, প্রবেশ নিষিদ্ধ অভয়ারণ্যে প্রবেশ করে মধু সংগ্রহের সময় তাদেরকে হাতেনাতে আটক করেন। আটকের সময় তাদের কাছ থেকে মধু সংগ্রহের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
আটককৃত মৌয়ালরা হলেন, শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চাঁদনীমুখা গ্রামের জিয়াদ আলী গাজীর ছেলে মাজেদ গাজী (৬১), হযরত আলী গাজী (৫০) ও মাকছুদুল গাজী (৫৭), ইয়াকুব আলীর ছেলে মুকুল (৪৫), আমির আলীর ছেলে মান্নান (৫০), নজরুল ইসলামের ছেলে ফারুক (৩৬), ওমর আলীর ছেলে আসাদুল (৫২)।
সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা ফজলুল হক জানান, আটককৃত মৌয়ালদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়েরের করে সাতক্ষীরা বন আদালতে সোপর্দ করা হয়েছে।
(আরকে/এসপি/এপ্রিল ০৪, ২০২৬)
