ঢাকা, রবিবার, ৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

প্রচ্ছদ » বিনোদন » বিস্তারিত

‘আমিও রক্তমাংসের মানুষ’ 

২০২৬ এপ্রিল ০৫ ১৩:৩৬:০৮
‘আমিও রক্তমাংসের মানুষ’ 

স্পোর্টস ডেস্ক : ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে আফরান নিশো অভিনীত ‘দম’ সিনেমা। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে এটি। সিনেমাটি নিয়ে কথা বলতে গিয়ে আবেগ ধরে রাখতে পারলেন না অভিনেতা।

শনিবার (০৪ এপ্রিল) সন্ধ্যায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কান্নায় ভেঙে পড়েন, যা উপস্থিত সবাইকে নাড়া দেয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পূজা চেরি, রেদোয়ান রনি ও শাহরিয়ার শাকিল। তাদের সঙ্গে ছিলেন সিনেমার গল্পের বাস্তব চরিত্র নূরও।

সিনেমার গল্প ও চরিত্র নিয়ে কথা বলতে গিয়ে একপর্যায়ে নিশো আবেগঘন কণ্ঠে বলেন, ‘আমিও রক্তমাংসের মানুষ।’ এরপরই কান্নায় ভেঙে পড়েন এই অভিনেতা।

নিশো জানান, চরিত্রটিকে গভীরভাবে বোঝার জন্য তিনি নূরের গ্রামে গিয়েছিলেন। সেখানে নূরের বাবা ও ভাইয়ের সঙ্গে কথা বলে তাদের জীবনের গল্প শুনেছেন। সেই অভিজ্ঞতা তাকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছে।

পুনরায় আবেগাপ্লুত হয়ে নিশো বলেন, ‘ওরা মানুষ, তাদের কষ্ট সত্যি।
সেই জীবনটা অনুভব করার চেষ্টা করেছি।’

তিনি বলেন, ‘এই গল্পই তাকে সিনেমাটির প্রতি আকৃষ্ট করেছে। চরিত্রের জন্য নিজেকে ভেঙে নতুনভাবে গড়ার চেষ্টা করেছেন। দর্শকদের উদ্দেশে তার অনুরোধ, তারা যেন সিনেমাটি দেখে নূরের বাস্তব জীবনের সংগ্রাম অনুভব করেন।’

সত্য ঘটনার ছোঁয়ায় নির্মিত ‘দম’ ইতোমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে।
এটি প্রযোজনা করেছে চরকি ও আলফা আই।

(ওএস/এএস/এপ্রিল ০৫, ২০২৬)