প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
তেল পাচারের ভিডিও ধারণ, ফরিদপুর থানা চত্বরে সাংবাদিকদের ওপর হামলা
২০২৬ এপ্রিল ০৫ ১৩:৪৪:৫৬
রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় তেল পাচারের ভিডিও ধারণ করায় থানা চত্বরে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় থানা থেকে পুলিশ এসে সাংবাদিকদের কোনো রকম রক্ষা করেন।
এ ঘটনায় তেল ব্যবসায়ী মোহাম্মদ আলী মোল্যা, রফিকুল ইসলাম মন্টুসহ তাদের সহযোগীরা জড়িত থাকার অভিযোগ উঠেছে।
শনিবার (৪ এপ্রিল) সকাল ১১টার দিকে সদরপুর থানার সামনের চত্বরে এমন হামলার শিকার হন চ্যানেল এস-এর সাংবাদিক তোফাজ্জেল হোসেন টিটু এবং দৈনিক ঢাকা প্রতিদিনের সাংবাদিক আলমগীর হোসেন প্রমুখ।
হামলার শিকার ওই দুই সাংবাদিক জানান, শুক্রবার (৩ এপ্রিল) রাত সাড়ে ১০টার উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নের গাবতলা এলাকায় তেলের ডিলার মোহাম্মদ আলী মোল্যা ও তার ছেলে সামি মোল্যার তেল পাচারের ভিডিও ধারণ করলে তারা (সাংবাদিকরা) প্রথম দফা হামলার শিকার হন। এ ঘটনায় তারা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তারা আরও জানান, অভিযোগের পর শনিবার সকাল ১০টার দিকে থানায় গেলে, অভিযোগের জের ধরে ওই তেলের ডিলার ও তার লোকজন থানার চত্বরে সাংবাদিকদের ওপর দ্বিতীয় দফা হামলা চালায়। এ সময় থানা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
পরে সাংবাদিকরা থানা চত্বরের সামনে সড়কে অবস্থান নিলে রফিকুল ইসলাম মন্টু এবং তার সহযোগী মোস্তাকিম বাবু তৃতীয় দফায় তাদের ওপর হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযুক্তদের কাছে এ বিষয়ে জানতে চাইলে তারা কোন মন্তব্য করতে রাজি হন নাই।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন শাহ 'দৈনিক বাংলা ৭১'কে জানান, হামলার বিষয়টি স্থানীয় এমপি মহাদয়কে অবগত করেছি। বিষয়টি আমারা খতিয়ে দেখবো।
শনিবার সন্ধ্যায় এ বিষয়ে আলাপকালে 'দৈনিক বাংলা ৭১' এর এক তাৎক্ষণিক প্রশ্নের জবাবে ওসি মামুন শাহ আরও বলেন, 'ভুক্তভোগী সাংবিধানিকেরা তাদের ওপর হামলার বিষয়ে অভিযোগ থানায় আসবেন চেয়েছেন। তাদের অভিযোগ পেলে অবশ্যই তা আমলে নিয়ে যথাযত তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।'
(আরআর/এএস/এপ্রিল ০৫, ২০২৬)
