ঢাকা, রবিবার, ৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

গোপালগঞ্জে ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন 

২০২৬ এপ্রিল ০৫ ১৯:১১:১৬
গোপালগঞ্জে ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন 

তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : 'ক্যাশলেস বাংলাদেশ' এ প্রতিপাদ্যে গোপালগঞ্জে ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। পূবালী ব্যাংক পিএলসি গোপালগঞ্জ শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।

এ উপলক্ষ্যেআজ রবিবার=শহরের বিসিক শিল্পনগরী ব্রিজ এলাকা থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি সওদাগর পট্টিতে গিয়ে শেষ হয়।

পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পূবালী ব্যাংক পিএলসির ফরিদপুর অঞ্চলের অঞ্চল প্রধান ও ডিজিএম কাজী সিহাবুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য দেন ব্যাংকের ফরিদপুর আঞ্চলিক কার্যালয়ের এজিএম শেখ মো. মারুফ হাসান।
পূবালী ব্যাংক পিএলসি গোপালগঞ্জ শাখার ব্যবস্থাপক গৌতম চন্দ্র পালের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় গোপালগঞ্জ বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি কাজী শাহাদাত হোসেন, পুরাতন বাজার ব্যবসায়ী সংস্থার সাধারণ সম্পাদক মেহেদী হাসান সহ আরো অনেকে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি ডিজিএম কাজী সিহাবুল ইসলাম বলেন, সরকার ক্যাশলেস বাংলাদেশ গড়ার উদ্যোগ নিয়েছে। সে কারণে আমাদের ব্যাংক স্মার্ট ক্যাশলেস ব্যাংকিং সুবিধা নিয়ে গ্রাহকের পাশে এসে দাঁড়িয়েছে। এতে লেনদেনে সময় সাশ্রয় হবে। সেবা গ্রহীতারা অ্যাপস ব্যবহার করে সহজেই সব ব্যাংকের সাথে ব্যাংকিং করতে পারবেন। স্থানীয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কেনা-কাটা, মার্কেটিং, ব্যাংকিং সহ সব ধরনের সুযোগ সুবিধা দিতে আমরা ক্যাশলেস ব্যাংকিং সেবার ব্যবস্থা করেছি। এ কারণে আধুনিক সব প্রযুক্তি সংযোজন করা হয়েছে। এগুলোর মধ্যে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, পাই, কিউ ক্যাশ ও পজ উল্লেখযোগ্য।

(টিবি/এসপি/এপ্রিল ০৫, ২০২৬)