ঢাকা, সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

প্রচ্ছদ » জাতীয় » বিস্তারিত

তারেক রহমানের সভাপতিত্বে নতুন সরকারের প্রথম একনেক সভা চলছে

২০২৬ এপ্রিল ০৬ ১৩:৩২:১৭
তারেক রহমানের সভাপতিত্বে নতুন সরকারের প্রথম একনেক সভা চলছে

স্টাফ রিপোর্টার :প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শুরু হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে ২০২৫-২৬ অর্থবছরের এই একনেক সভা অনুষ্ঠিত হচ্ছে।

সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নতুন সরকারের দায়িত্ব নেওয়ার পর এটিই একনেকের প্রথম সভা, যেখানে চলতি অর্থবছরের বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা ও অনুমোদন দেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

(ওএস/এএস/এপ্রিল ০৬, ২০২৬)