ঢাকা, সোমবার, ৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

লৌহজংয়ে সপ্তাহব্যাপী একদিনে নামজারী সেবা কার্যক্রম শুরু

২০২৬ এপ্রিল ০৬ ১৮:৪৭:১৬
লৌহজংয়ে সপ্তাহব্যাপী একদিনে নামজারী সেবা কার্যক্রম শুরু

মো. মাসুদ খান, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় সপ্তাহব্যাপী “একদিনে নামজারী সেবা-২০২৬” কার্যক্রম শুরু হয়েছে।

আজ সোমবার লৌহজং উপজেলা ভূমি অফিসে এই বিশেষ সেবার উদ্বোধন করা হয়। উপজেলা ভূমি অফিস, লৌহজং-এর আয়োজনে পরিচালিত এ কর্মসূচি পুরো সপ্তাহব্যাপী চলবে। কর্মসূচির মূল লক্ষ্য ভূমি সংক্রান্ত সেবাকে দ্রুত, সহজ ও জনবান্ধব করা। এর আওতায় আবেদনকারীরা নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে একই দিনে নামজারী (মিউটেশন) সম্পন্ন করার সুযোগ পাচ্ছেন।

লৌহজং উপজেলা সহকারী কশিশনার(ভূমি) বাসিত সাত্তার জানান, দীর্ঘ সূত্রিতা কমানো, সেবাগ্রহীতাদের ভোগান্তি হ্রাস এবং সেবার মান উন্নয়নের লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সপ্তাহজুড়ে প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক আবেদন নিষ্পত্তি করা হবে, যাতে সেবাগ্রহীতারা দ্রুত সেবা পান।

এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তারা আশা করছেন, এমন কার্যক্রম নিয়মিত চালু থাকলে ভূমি সংক্রান্ত জটিলতা অনেকাংশে কমে আসবে।

(এমকে/এসপি/এপ্রিল ০৬, ২০২৬)