প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
ওজনে কম দেওয়ায় পাম্প মালিককে ৩০ হাজার টাকা জরিমানা
২০২৬ এপ্রিল ০৬ ১৮:৫৮:৩৬
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ভোক্তা পর্যায়ে জ্বালানী তেল ওজনে কম দেওয়ার অপরাধে পাম্প মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ সোমবার দুপুরে মেসার্স টুঙ্গিপাড়া ফিলিং স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার।
টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার বলেন, ভোক্তা পর্যায়ে পাম্প থেকে জ্বালানী তেল সরবরাহে ওজনে কম দেওয়ার অভিযোগ টুঙ্গিপাড়া ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করে অভিযোগের সত্যতা পাওয়া যায়। তাই পাম্প মালিক জাকির হোসেনকে পেট্রোলিয়াম আইনে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। বেশি দামে জ্বালানী বিক্রি ও ওজনে কম দেওয়ার বিরুদ্ধে প্রশাসনের তদারকি এবং অভিযান অব্যাহত থাকবে বলে জানান ওই কর্মকর্তা।
(টিবি/এসপি/এপ্রিল ০৬, ২০২৬)
