প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
কালিগঞ্জের কুখ্যাত সন্ত্রাসী বাহার আলী ঢাকায় গ্রেফতার
২০২৬ এপ্রিল ০৭ ১৯:৪১:৩৪
রঘুনাথ খাঁ সাতক্ষীরা : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর এলাকার মৃত: জব্বার আলী তরফদারের ছেলে ৩০টি মামলার আসামি কুখ্যাত সন্ত্রাসী বাহার আলী তরফদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার দুপুরের দিকে ঢাকা মহানগরীর পল্লবী থানার আলুব্দী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জুয়েল হোসেন জানান, কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এ এসআই) আতিকুর রহমান ও উপপরিদর্শক সরোয়ারের নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিশেষ করে ‘র্যাব-৪’ মামলাসহ একাধিক গুরুতর অভিযোগে তাকে খোঁজা হচ্ছিল। তার ইয়ার আলীকে সম্প্রতি র্যাব ও পুলিশ তার নিজ গ্রাম শংকরপুরের আলমগীর হোসেনের বাড়ি থেকে গ্রেপ্তারের পর রিমাণ্ডে নিয়ে এসে জিজ্ঞাসাবাদের সূত্র ধরে বাহার আলীকে গ্রেপ্তার করা হয়। সন্ধ্যায় তাকে থানায় আনার পর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাকে আগামিকাল বুধবার আদালতে পাঠানো হবে।
(আরকে/এসপি/এপ্রিল ০৭, ২০২৬)
