ঢাকা, বুধবার, ৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

শ্যামনগের চিংড়ি ঘেরে আটল পাতার সময় বজ্রপাতে নিহত ১

২০২৬ এপ্রিল ০৮ ১৪:৩৮:২৫
শ্যামনগের চিংড়ি ঘেরে আটল পাতার সময় বজ্রপাতে নিহত ১

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা :সাতক্ষীরার শ্যামনগরে চিংড়ি ঘেরে আটল পাতার সময় বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ই এপ্রিল) বিকাল চারটার সময় কুলতলী গ্রামে ঘটনাটি ঘটে। বজ্রপাতে মৃত ব্যক্তি হলেন, শ্যামনগর উপজেলার নুরনগর ইউনিয়নের কুলতলী গ্রামের মৃত আজিজ গাইন এর ছেলে ইয়াকুব আলী গাইন (৫৫)।

স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকালে প্রচন্ড ঝড় ও বজ্রপাত শুরু হয় এ সময় ইয়াকুব আলী চিংড়ি ঘেরে আটল পাতার সময় বজ্রপাতে তার মৃত্যু হয়। তারা আরও জানান, দূর থেকে কয়েক জন বজ্র পড়তে দেখেন। এরপর এলকা বাসী তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ খালেদুর রহমান বলেন, বজ্রপাতে একজন মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

(আরকে/এএস/এপ্রিল ০৮, ২০২৬)