প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
কাপাসিয়ায় নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা
২০২৬ এপ্রিল ০৮ ১৮:৩৯:০৯
সঞ্জীব কুমার দাস, কাপাসিয়া : গাজীপুরের কাপাসিয়া উপজেলায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে কাপাসিয়া উপজেলা প্রশাসন আজ বুধবার দুপুরে প্রস্তুতিমুলক সভা করেছেন।
উপজেলা নিবার্হী কর্মকতা ডা.তামান্না তাসমীম এর সভাপতিত্বে সভায় নববর্ষ পালনের ব্যাপক কর্মসুচি গ্রহন করেন।
সভায় আরো উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার মোঃ নাহিদুল হক, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আউলিয়া খাতুন, উপজেলা প্রকৌশলী মোঃ বেলাল হোসেন সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ একেএম আতিকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল আরিফ সরকার, উপজেলা শিক্ষা অফিসার রমিতা ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ মাহবুবুর রহমান, বিআরডিবি কর্মকর্তা দিলারা আক্তার মনি ফকির, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রুহুল আমিন, সাবেক ইউপি চেয়ারম্যান মো, মফিজ উদ্দিন সহ স্থানীয় সুশিল সমাজ ও সাংবাদিক নেতৃবৃন্ধ।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় আসন্ন নববর্ষ উদযাপনকে আনন্দমুখর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে সবাইকে অনুষ্ঠান গুলোতে সহযোগিতা করার আহব্বান জানানো হয়।
(এসকেডি/এসপি/এপ্রিল ০৮, ২০২৬)
