ঢাকা, বুধবার, ৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু

২০২৬ এপ্রিল ০৮ ১৮:৫৮:৪৬
ধামরাইয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুরু

দীপক চন্দ্র পাল, ধামরাই : ধামরাইয়ে উপজেলা প্রশাসন আযেজিত দুই দিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা ২০২৬ শুরু হয়েছে। আজ বুধবার দুপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্ধোধন করেছেন ঢাকার ধামরাই উজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আল মামুন।

এসময় তার সাথে ছিলেন ধামরাইয়ের সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রিদওয়ান আহাম্মেদ রাফি, উপজেলা প্রকৌশলী মিনারুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্ত মোঃ দেলোয়ার হোসেন, ধামরাই উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ সামছুল ইসলাম।

মেলায় উচ্চ বিদ্যালয়, কলেজ সহ বিভিন্ন ধরনের ২৯ টি স্টল বসেছে।স্কুল কলেজের শিক্ষার্থীদের উপস্থিতিতে মেলা উৎসব মুখর হয়েছে।

ফিতা কেটে মেলা উদ্ধোধনের পর ইউএনও সহ অতিথিরা মেলায় আযোজিত ষ্টল গুলি ঘুরে ঘুরে দেখেন।

ধামরাই উজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আল মামুেনর সভাপতিতে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ধামরাইয়ের সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রিদওয়ান আহাম্মেদ রাফি, উপজেলা প্রকৌশলী মিনারুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন ও ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সামছুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন আইরিন সুলতানা।

উপজেলা মুক্ত মঞ্চে আলোচনা সভাস্থলে রোদে অল্প কয়েকটি চেয়ার থাকায় আগত শিক্ষার্থীদের রোদেই বসতে হয়েছে ও বেশীর ভাগ শিক্ষার্থীদের দাড়িয়ে থাকতে হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার দুইদিন ব্যাপী এমেলা শেষ হবে।

(ডিসিপি/এসপি/এপ্রিল ০৮, ২০২৬)