ঢাকা, বুধবার, ৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

ভোজ্য তেল মজুদ: সাতক্ষীরায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

২০২৬ এপ্রিল ০৮ ১৯:৪০:৩০
ভোজ্য তেল মজুদ: সাতক্ষীরায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা :ভোজ্য তেল মজুদ রাখার অপরাধে সাতক্ষীরায় দুই ব্যাবসা প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। আজ বুধবার দুপুরে সাতক্ষীরা শহরের সুলতানপুর বড় বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

এতে জেলা প্রশাসন, র‍্যাব এবং সেনাবাহিনীর একটি টিম অংশ নেয়। এ সময় অবৈধভাবে তেল মজুদ রাখার দায়ে বড় বাজারের মেসার্স হাজী ট্রেডার্স এবং সাধু স্টোরকে জরিমানা করা হয়।

সাতক্ষীরা ভ্রাম্যমাণ আদালতে ম্যাজিস্ট্রেট শাহেদ হোসেন বলেন, অবৈধভাবে ভোজ্য তেল মজুদ করে যেন কেউ দাম বাড়াতে না পারে সেজন্য এই অভিযান চালানো হয়েছে। অভিযানে মেসার্স হাজী ট্রেডার্সকে বিশ হাজার টাকা এবং সাধু স্টোরকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। পরে তারা জরিমানা পরিশোধ করেন। এ ধরনের অবৈধ মজুদারদের বিরুদ্ধে প্রশাসনের অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।

(আরকে/এসপি/এপ্রিল ০৮, ২০২৬)