ঢাকা, বুধবার, ৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

লৌহজংয়ে ২ দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপ্তি

২০২৬ এপ্রিল ০৮ ১৯:৪৫:৩৫
লৌহজংয়ে ২ দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপ্তি

মো. মাসুদ খান, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জে ২ দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে বিজ্ঞান মেলা এবং ১০ বিজ্ঞান অলিম্পিয়াড ও ১০ বিজ্ঞান কুইজ প্রতিযোগিতা সমাপ্ত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ- ২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ। এতে সভাপতিত্ব করেন লৌহজং উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ববি মিতু।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি মোঃ বাসিত সাত্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শ্যামল চন্দ্র পোদ্দার, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাসান উদ দৌলা, উপজেলা প্রকৌশলী রেজাউল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত মনিরা আক্তার, একাডেমিক সুপারভাইজার মোছাম্মৎ মাহাবুবা নাসরিন কেয়া, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ছাবেকুন্নাহর সাবরিনা প্রমূখ।

৭ ও ৮ এপ্রিল অনুষ্ঠিত দুই দিনব্যাপী ৪৭ তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে উপজেলার মাধ্যমিক পর্যায়ে ও সরকারি লৌহজং কলেজের ছাত্রছাত্রী অংশগ্রহণ করেন। বুধবার সমাপনি দিনে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিজ্ঞান মেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিভিন্ন প্রতিষ্ঠান বিজ্ঞান বিষয়ক প্রজেক্ট প্রদর্শন করেন। অংশগ্রহণ প্রতিষ্ঠানসমূহের ছাত্র-ছাত্রীর মাঝে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বিজ্ঞান মেলায় প্রথম স্থান অধিকার করেন মেদিনী মন্ডল আনোয়ার চৌধুরী উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় স্থান অধিকার করেন হলদিয়া সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় স্থান অধিকার করেন লৌহজং পাইলট উচ্চ বিদ্যালয়।

(এমকে/এসপি/এপ্রিল ০৮, ২০২৬)