প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
বগুড়া- ৬ উপনির্বাচন
ভোট দিলেন বিএনপি প্রার্থী বাদশা
২০২৬ এপ্রিল ০৯ ১৭:৩৩:১৭
এটিএম রাশেদুল ইসলাম, বগুড়া : বগুড়া- ৬ উপ-নির্বাচনে ভোট দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও দলের জেলা সভাপতি রেজাউল করিম বাদশা। আজ বৃহস্পতিবার সকালে শহরের হাসনাজাহান বালিকা উচ্চ বিদ্যালয়ে ভোট দেন তিনি। এ সময় তার সঙ্গে দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ভোট দিয়ে বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশা বলেন, ‘সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশে নির্বাচন হচ্ছে। বিপুল ভোটে জয়ের ব্যাপারে আমি আশাবাদী।’
তিনি আরও বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী আমার প্রতি আস্থা রেখেছেন। বগুড়ার মানুষ উন্নয়নের স্বার্থে বিএনপি ও ধানের শীষে ভোট দেবেন।’
হাসনাজাহান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার আহমেদ আব্দুল্লাহ জানান, এ ভোটকেন্দ্রে ৩,৬৮২ জন নারী-পুরুষ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এ কেন্দ্রে ৩জন পুলিশ সদস্য ও ১৩ জন আনসার সদস্য আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করছেন। সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ চলছে।
(এটিএইচ/এসপি/এপ্রিল ০৯, ২০২৬)
