প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
জমির বিরোধ নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ১০
২০২৬ এপ্রিল ১০ ১৮:৪৭:২৯
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে নারী সহ অন্ততঃ ১০ জন আহত হয়েছেন।
আজ শুক্রবার সকালের দিকে কাশিয়ানী উপজেলার নিজামকান্দি ইউনিয়নের ফলসি গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
ওই গ্রামের ওসমান ফকির ও রহমান ফকিরের মধ্যে বাড়ির সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষের লোকজন।
জানাগেছে, ফলসি গ্রামের ওসমান ফকির ও রহমান ফকিরের মধ্যে বাড়ীর সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হতা্হাতির ঘটনা ঘটে। পরে দুই গ্রুপ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের নারী সহ অন্তত ১০ জন আহত হয়। গুরুতর আহত ৭ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ও ৩ জনকে কাশিয়ানী উপজেলা ১০০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার বিচিত্র কুমার বিশ্বাস বলেছেন, এই হাসপাতালে ভর্তি আহতদের মধ্যে মাসুদ ফকিরের অবস্থা আশংকজনক।
কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক খোরশেদ আলম এ তথ্য জানিয়ে বলেছেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশের পক্ষ থেকে এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান ওই কর্মকর্তা।
(টিবি/এসপি/এপ্রিল ১০, ২০২৬)
