প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
সৌদি বিরোধী বক্তব্য দিয়ে বিপাকে প্রবাসী আজিজ
২০২৬ এপ্রিল ১০ ১৯:০৫:৫২
হাবিবুর রহমান রুবেল, ঝিনাইদহ : সৌদি আরবের রাষ্ট্রবিরোধী বক্তব্য দিয়ে বিপাকে পড়েছেন প্রবাসী আব্দুল আজিজ। এ নিয়ে তিনি স্থানীয় গণমাধ্যমকর্মীদের ওই বক্তব্য তুলে নিতে চাপ প্রয়োগ করছেন।
জানা গেছে, গত রমজানে সৌদি থেকে দেশে ফেরেন ঠিকাদার আব্দুল আজিজ। দেশে ফিরে ঝিনাইদহের কালীগঞ্জে বসবাস শুরু করেন। সম্প্রতি সদর উপজেলা গড়িয়ালা গ্রামের ইমন লস্কর নামের এক যুবক সৌদি আরবের রিয়াদে মারা যান। তার লাশ দেশে ফিরলে তিনি ওই যুবকের মৃত্যু নিয়ে নানা অসঙ্গতিপূর্ণ কথা বলেন। ওই দেশের ময়নাতদন্তের প্রতিবেদন অনুযায়ী ওই যুবক মাত্রারিক্ত মদ্যপানে মারা যায়। তবে আব্দুল আজিজ সেটাকে পরিকল্পিত হত্যা বলে প্রচার করে। সৌদি রীতি অনুযায়ী তাদের সরকারি হাসপাতাল ও পুলিশের বিপক্ষে বক্তব্য দেওয়ার কোনো সুযোগ না থাকলেও সৌদি প্রবাসী ঠিকাদার আব্দুল আজিজ সেটা করেন।
আজ শুক্রবার দুপুরে স্থানীয় সাংবাদিকরা এ বিষয়ে তার কাছে জানতে গেলে তিনি বলেন, আপনারা আগের ভিডিও ডিলেট করেন। নইলে সমস্যা আছে। এমনকি তিনি আওয়ামী লীগের প্রভাবশালী কতিপয় রাজনৈতিক নেতাদের পরিচয় দিয়ে হুমকি দেখায়।
অভিযোগ রয়েছে, সৌদি আরবে গিয়ে নারী পাচারসহ নানা অনিয়ম করে শতকোটি টাকার মালিক হয়েছেন আব্দুল আজিজ। তার কালীগঞ্জ শহরে একাধিক বিলাসবহুল বাড়ি ও বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক সাংবাদিক বলেন, তার কথামতে ভিডি ডিলেট না করলে বিপদ হতে পারে। সে একসময় আনার এমপির আস্থাভাজন ছিল। এখনো আওয়ামী লীগের অনেক সন্ত্রাসী লালন-পালন করছে আব্দুল আজিজ।
(এইচআর/এসপি/এপ্রিল ১০, ২০২৬)
