প্রচ্ছদ » মিডিয়া » বিস্তারিত
বিক্রমপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুদ্দিন পাঠানের স্মরণে দোয়া ও স্মরণ সভা
২০২৬ এপ্রিল ১০ ১৯:৪৯:২০মো. মাসুদ খান, মুন্সীগঞ্জ : বিক্রমপুর প্রেসক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি প্রয়াত শামসুদ্দিন পাঠানের স্মরণে দোয়া ও স্মরণ সভার আয়োজন করা হয়েছে। আজ শুক্রবার বিকালের দিকে প্রেসক্লাব মিলনায়তনে এ আয়োজন করেছে বিক্রমপুর প্রেসক্লাব।
বিক্রমপুর প্রেসক্লাবের সভাপতি মো. মাসুদ খানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এম তরিকুল ইসলামের সঞ্চালনায় স্মরন সভায় বক্তব্য রাখেন বিক্রমপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব মহিউদ্দিন খান মোহন, প্রেসক্লাবের আরেক অন্যতম প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অলক কুমার মিত্র, খান নজরুল ইসলাম হান্নান, সরকারী হরগঙ্গা কলেজের সহযোগী অধ্যাপক ফারুক আহম্মেদ, বিক্রমপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ সাইদুর রহমান টুটুল, সাংগঠনিক সম্পাদক মুজিব রহমান, ফারুখ আহমেদ রফিক, লৌহজং প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান ঝিলু, লৌহজং উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু নাসের লিমন, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম রাকিব, কাজী আরিফ মো. নাসির খান।
উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক জাহিদ হাসান, কোষাধ্যক্ষ মো. স্বপন বেপারী, সাংবাদিক সোহেল রানা, মো. রাকিব হাসান শান্ত, সাংবাদিক সুবিন প্রমূখ।
এ সময় আরও উপস্থিত ছিলেন প্রয়াত শামসুদ্দিন পঠানের দুই পুত্র ছানব ইসলাম ও মানব ইসলাম। শাহীন পাঠান, পলাশ আহাম্মেদ, সাইফুল ইসলাম টিয়া, মো.সুমন ও আবু বক্কর সিদ্দিক প্রমুখ।
আলোচনা ও স্মরন সভায় মরহুম শামসুদ্দিন পাঠানের কর্মময় জীবন, সাংবাদিকতায় অবদান এবং ব্যক্তিত্ব নিয়ে আলোচনা করা হয়।
এতে প্রেসক্লাবের সদস্যবৃন্দ, স্থানীয় সাংবাদিক, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজন উপস্থিত ছিলেন। সভায় বক্তারা শামসুদ্দিন পাঠানের সাংবাদিকতা জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং তাঁর অবদান গভীর প্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। এছাড়া তাঁর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, শামসুদ্দিন পাঠান গত ২৮ মার্চ শনিবার দীর্ঘদিন অসুস্থ অবস্থায় থাকার পর মৃত্যু বরণ করন।
(এমকে/এসপি/এপ্রিল ১০, ২০২৬)
