ঢাকা, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

কলারোয়ায় সাপের কামড়ে কিশোরীর মৃত্যু

২০২৬ এপ্রিল ১২ ১৯:৪২:০৪
কলারোয়ায় সাপের কামড়ে কিশোরীর মৃত্যু

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : সাপের কামড়ে বীথি খাতুন নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।রবিবার সকাল আটটার দিকে সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর গ্রামে এ ঘটন ঘটে। মৃত বীথি খাতুন কলারোয়া উপজেলার চন্দনপুর গ্রামের আব্দুল্লাহ গাজীর মেয়ে।

আব্দুল্লাহ গাজী জানান, তার মেয়ে বীথি রবিবার সকাল আটটার দিকে রান্না ঘর ঝাড়ু দিচ্ছিল। হঠাৎ করে তার ডান পায়ে যন্ত্রণা শুরু হয়। ক্রমশঃ যন্ত্রণা সারা শরীরে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে প্রাথমিকভাবে তাকে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ১১ টার দিকে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ ফয়সাল সরদার তাকে মৃত বলে ঘোষণা করে।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডাঃ ফয়সাল সরদার জানান,তীব্র বিষক্রিয়ার ফলে রক্ত জমাট বেঁধে বীথির মৃত্যু হয়েছে।

(আরকে/এসপি/এপ্রিল ১২, ২০২৬)