ঢাকা, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

ফরিদপুরে যৌনপল্লীতে বসত ঘর ‌ভাঙচুর ও লুটপাট

২০২৬ এপ্রিল ১৩ ১৭:২০:৪৩
ফরিদপুরে যৌনপল্লীতে বসত ঘর ‌ভাঙচুর ও লুটপাট

রিয়াজুল রিয়াজ, বিশেষ প্রতিনিধি : টাকা-পয়সা সংক্রান্ত বিরোধের জেরে ফরিদপুর শহরের সিএন্ডবি ঘাট এলাকায় অবস্থিত যৌনপল্লীর একটি বসত ঘরে ভাঙচুর ‌ লুটপাটের ঘটনা ঘটেছে।

সোমবার (১২ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সিএন্ডবি ঘাট যৌনপল্লী এলাকায় সোহেল শেখ (৩৩)-এর সঙ্গে তার নিজ ভাড়াটিয়া জিসা (১৮)-এর টাকা-পয়সা নিয়ে বিরোধের সৃষ্টি হয়। এ নিয়ে সোহেল ও জিসার মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে জিসা তার বান্ধবী দেবীকে ফোন করে। পরে দেবী লোকজন নিয়ে ঘটনাস্থলে এসে সোহেল শেখের বসতঘরে ভাঙচুর ও লুটপাট চালায় বলে অভিযোগ করেন ভুক্তভোগী সোহেল শেখ।

এ সময় ঘর থেকে নগদ ৮০ হাজার টাকা ও ৭ ভরি স্বর্ণালংকার খোয়া গেছে বলেও অভিযোগ করেন তিনি।

পরে খবর পেয়ে ফরিদপুর কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করে।

বর্তমানে ওই এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

(আরআর/এএস/এপ্রিল ১৩, ২০২৬)