প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
২০ এপ্রিল বগুড়া যাবেন প্রধানমন্ত্রী, প্রস্তুতি পরিদর্শনে প্রতিমন্ত্রী
২০২৬ এপ্রিল ১৫ ১৯:৪২:২৬
বিকাশ স্বর্ণকার, বগুড়া : বগুড়ায় আগামী ২০শে এপ্রিল সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজ জেলায় এটি তাঁর প্রথম সফর। আজ বুধবার সকালে বগুড়া সার্কিট হাউজে আয়োজিত এক সাংবাদিক ব্রিফিংয়ে এ তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
ব্রিফিং শেষে তারা সম্ভাব্য জনসভাস্থল সহ সংশ্লিষ্ট বিভিন্ন ভেন্যু পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া-৭ আসনের সংসদ সদস্য মোরশেদ মিল্টন, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জেলা বিএনপির নেতৃবৃন্দ। সফরকালে প্রধানমন্ত্রী উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পের উদ্বোধন, মতবিনিময় সভা এবং গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করবেন বলে জানা গেছে।
প্রধানমন্ত্রীর এ সফরকে কেন্দ্র করে ইতোমধ্যে জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলো প্রস্তুতি জোরদার করেছে। স্থানীয় নেতাকর্মীদের মাঝেও বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
(বিএস/এসপি/এপ্রিল ১৫, ২০২৬)
