ঢাকা, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

গোপালগঞ্জে চাকরি মেলা ও সেমিনার 

২০২৬ এপ্রিল ১৬ ১৮:২৬:২৫
গোপালগঞ্জে চাকরি মেলা ও সেমিনার 

গোপালগঞ্জ প্রতিনিধি : চাকরি মেলা ও সেমিনার করেছে গোপালগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ। আজ বৃহস্পতিবার দিনব্যাপী ওই প্রতিষ্ঠানে কারিগরি শিক্ষা অধিদপ্তরের এসেট প্রকল্পের আর্থায়নে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিষ্ঠানের সভাকক্ষে সেমিনারের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো: আরিফ-উজ-জামান।

এতে বিশেষ অতিথির বক্তব্য দেন সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সেলিম মৃধা এবং ঢাকার দোহারের জয়পাড়া সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ আইয়ুবুর রহমান।

সেমিনার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ প্রকৌশল মো: নুরুল হক।

সেমিনার উদ্বোধন শেষে প্রধান অতিথি জেলা প্রশাসক মো: আরিফ-উজ- ফিতা কেটে শিক্ষা প্রতিষ্ঠান চত্বরে চাকরি মেলার উদ্বোধন করেন। পরে তিনি চাকরি দাতা ১১ টি প্রতিষ্ঠানের স্টল ঘুরে-ঘুরে দেখেন।স্টলে কর্মরতদের সাথে তিনি কথা বলেন।তিনি চাকরী প্রত্যাশীদেরও খোঁজ-খবর নেন। এ সময় ওই প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা উপস্থিত ছিলেন।

আয়োজক প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রকৌশলী মো: নুরুল হক বলেন, কারিগরি শিক্ষা অধিদপ্তরের এসেট প্রকল্পের আর্থায়নে মেলা ও সেমিনারের আয়োজন করা হয়েছে। বাংলাদেশের বেকার সমস্যার দূর করণের লক্ষ্যে বিদেশী দাতা সংস্থা এ প্রকল্পে অর্থায়ন করে আসছে। আমাদের চাকুর মেলায় ১১ টি চাকরি দাতা প্রতিষ্ঠানের স্টল বসেছে। তারা আমাদের গ্রাজুয়েট শিক্ষার্থীদের কাছ থেকে সিভি সংগ্রহ করছে। এসব শিক্ষার্থীর যোগ্যাতা অনুযায়ী তারা চাকরির ব্যবস্থা করবে। এতে কারিগরি শিক্ষায় শিক্ষিত ছেলে মেয়েরা চাকরি পাবে।

(টিবি/এসপি/এপ্রিল ১৬, ২০২৬)