প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত
সুবর্ণচরে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত
২০২৬ এপ্রিল ১৬ ১৮:৩৬:৩১
মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালী সুবর্ণচরে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে চর ক্লার্ক ইউনিয়নের কেরামতপুর বাজার উচ্চ বিদ্যালয় মাঠ প্রঙ্গনে দোয়া ও বিদায় অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয় পরিচালনা কমিটি।
কেরামতপুর বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সামছু উদ্দিন হাসানের সঞ্চালনায় এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার আকিব ওসমান, বিশেষ অতিথি ছিলেন নোয়াখালী জেলা ছাত্র দলের সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখু, সুবর্ণচর উপজেলা যুবদলের আহবায়ক বেলাল হোসেন সুমন, বিশিষ্ট সমাজ সেবক বশির আহমেদ, সুবর্ণচর উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মামুন হাসান রোহান।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, কেরামতপুর বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক তপন চন্দ্র মজুমদার, আলা উদ্দিন, দুলাল হোসেন, শ্যামল চন্দ্র মজুমদার, নুর উদ্দিন, ফয়েজ আহমদ, নারায়ণ চন্দ্র মহন্ত, ইসমাইল হোসেন,সহ এলাকার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।
নোয়াখালী সুবর্ণচরে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড, শিক্ষা কখনে বিফলে যায়না, প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরাই একদিন এ দেশের হাল ধরবে, শিক্ষা ছাড়া কোন বিকল্প নেই।
(এস/এসপি/এপ্রিল ১৬, ২০২৬)
