ঢাকা, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

প্রচ্ছদ » দেশের খবর » বিস্তারিত

রহমাতুননেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র ও টুল বক্স বিতরণ

২০২৬ এপ্রিল ১৭ ১৭:৪৮:৫৯
রহমাতুননেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র ও টুল বক্স বিতরণ

একে আজাদ, রাজবাড়ী : রাজবাড়ীতে স্কীল ট্রেনিং প্রকল্পের কোর্স সমাপনী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও টুল বক্স বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

জেলার কালুখালী উপজেলার শাওরাইল ইউনিয়নের পাতুরিয়া গ্রামে অবস্থিত রহমাতুননেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের আর এসইউ এফ স্কীল ট্রেনিং প্রকল্পের কোর্স সমাপনী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও টুল বক্স বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার দুপুরে রহমাতুননেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের ক্যাম্পাসে ৩য় ব্যাচের ২৭ জন শিক্ষার্থীদের মধ্যে সনদপত্র ও টুল বক্স বিতরণ করা হয়।

রহমাতুননেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো: জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও ফাউন্ডেশনের ব্যবস্থাপক আবু সোলায়মানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, আড়াবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান সরদার, উপদেষ্টা আমজাদ হোসেন মাষ্টার, নির্বাহী সদস্য মনিরুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।

রহমাতুননেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে শিক্ষার মান উন্নয়নসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছে ফাউন্ডেশনটি।

(একে/এসপি/এপ্রিল ১৭, ২০২৬)